নবাব আলী সফদার খানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী আজ

কুলাউড়া প্রতিনিধি : মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রখ্যাত কৃষক নেতা নবাব আলী সফদার খান ওরপে রাজা সাহেব’ ৪৭ তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই শুক্রবার। আলী সফদার খান কুলাউড়ার ঐতিহ্যবাহী পৃথিমপাশার নবাব পরিবারে জন্মগ্রহণ করলেও আজীবন কাজ করেছেন শোষিত ও নিপিড়িত মানুষের জন্য। কুলাউড়াসহ তথা সিলেটের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক উন্নয়নে তাঁর রয়েছে ব্যাপক ভূমিকা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথিমপাশা নবাব বাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আলী সফদার খানের জৈষ্ঠ্য পুত্র সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাছ খান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *