সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ, ভূকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ শনিবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে সিলেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে শয্যাশায়ী ছিলেন। ২৩ জুলাই শুক্রবার তিনি তাঁর মৌলভীবাজার শহরস্থ বাসায় বুকের ব্যাথায় আক্রান্ত হলে তাকে সিলেট আল-হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার দিবাগত রাতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি তাঁর প্রবাসে অবস্থানরত ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা ছিলেন। এছাড়াও তিনি ১ বার ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ ‘হাওর বাঁচাও, কৃষক বাঁচাও’ আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যু সংবাদে মরহুমের শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রোববার বিকেল সাড়ে ৫ টায় ভুকশিমইল শাহী ঈদগাহ মাঠে জানাযার নামাজের পর তাঁর দাফন সম্পন্ন করা হয়।

শোক প্রকাশ : ভূকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খাঁন, এম এম শাহীন ও আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া পৌরসভা মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সম্পাদক আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া বাকশিস সভাপতি অধ্যক্ষ ফজলুল হক ফজলু ও সম্পাদক কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপাধ্যক্ষ মো: আব্দুল হান্নান, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার:) এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল কাদির, সম্পাদক প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও দি চেম্বার অব কমার্সের পরিচালক জাফর আহমদ গিলমান, রাউৎগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আব্দুল জলিল জামাল, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রহমান আতিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক ও স্বদেশ মেইল সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম খান, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন আনু, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জহির, এ, কে,মামুন, সাধারণ সম্পাদক প্যা‌রিস বাংলা প্রেসক্লা‌ব ফ্রান্স Ntv ফ্রান্স প্রতিনিধি,

পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তারেক হাসান, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, দৈনিক আমার সংবাদ ও সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ এর কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ ও সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *