কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামী জামিনে এসে ধর্ষিতাকে মামলা তুলে নেওয়ার  হুমকি

কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামী জেল থেকে জামিনে বেরিয়ে এসে ধর্ষিতাকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ৯ টায় ভুক্তভোগী মহিলা কুলাউড়া থানায় এসে ধর্ষকের বিরুদ্ধে এজাহার দিয়েছেন। পুলিশ এজাহারটি গ্রহন করে হুমকিদাতা এবং ধর্ষনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
এজাহার সুত্রে জানা যায়, কর্মধা ইউনিয়নের ট্রাট্রিউলি গ্রামের বাতির মিয়ার পুত্র আব্দুল খালিক(৩৫)  জনৈক মেয়েকে জোরপূর্বক ধর্ষন করলে মেয়েটি অন্ত:সত্তা হয়ে পড়ে। পরে ধর্ষনকারীর বিরুদ্ধে গত বছরের ২৬ নভেম্বর  কুলাউড়া থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইন(সং/০৩ এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করলে পুলিশ ধর্ষনকারী খালিককে আটক করে জেল হাজতে প্রেরন করে। কিন্তু ১ মাস জেল কেটে আদালত থেকে জামিনে  বেরিয়ে এসে গত শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১ টার দিকে ধর্ষন মামলা তুলার জন্য চাপ প্রয়োগ করে এবং গর্ভের বাচ্ছা নষ্টের চেষ্টা চালায়। পরে মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে প্রানে রক্ষা পায় মেয়েটি। পরে রাতে এসে কুলাউড়া থানায় এজাহার দাখিল করেন।
এব্যাপারে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ কামরুল হাসান জানান, ভিকটিমের ঘটনাটি আমরা গুরুত্বের সাথে দেখছি। মেয়েটি ধর্ষনের শিকার হয়ে বর্তমানে অন্ত:সত্তা হয়ে মানবেতর জীবন যাপন করছে। তারউপরে এখন মামলা তুলার জন্য মেয়েটিকে হুমকি দিয়েছে বলে অভিযোগটি  আমলে নিয়ে সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *