কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে এক সৌদিআরব প্রবাসীর জায়গা স্থানীয় দুষ্কৃতকারী চক্র জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে বাড়িতে থাকা প্রবাসীর স্ত্রী মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করেছেন। কিন্তু জায়গা দখলকারী জুলুমবাজ হওয়ায় নানা আতংকে দিন পার করছেন ওই প্রবাসীর স্ত্রী সন্তানরা।
জানা যায় , উপজেলার রাউৎগাও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আবু তাহের সিপার দীর্ঘদিন থেকে সৌদিআরবে বসবাস করছেন। প্রবাসে থাকায় বাড়িতে শুধু তার স্ত্রী ও ছোট দুই ছেলে বসবাস করছেন। সেই সুযোগে একই এলাকার বাসিন্দা দুস্কৃতিকারী দাঙ্গাবাজ ভূমিখেকো মন্তর মিয়া ওই প্রবাসীর বসত ভিটায় ও পুকুর নিজের জায়গা রয়েছে দাবি করে জায়গা দখলে নিয়ে জোরপূর্বক ঘর নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে । এ ঘটনায় সৌদি প্রবাসীর স্ত্রী বাদি হয়ে সাম্প্রতি মৌলভীবাজার আদালতে ভূমি দখলকারী দাঙ্গাবাজ মন্তর মিয়া সহ ৯ জনকে আসামি করে পৃথক দুটি মামলা নং (১৫৩/২৫ এবং ১১৩/২৫) দায়ের করেন।
অভিযুক্তরা হলেন মন্তর মিয়া (৫০) মোবারক হোসেন বাবলু( ২৮) সোহেল মিয়া (৩৫) জাকির হোসেন( ৩২) সহ গংরা।
আদালত অভিযোগ আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। সৌদি আরব প্রবাসী আবু তাহের শিপার মুঠোফোনে জানান জায়গার কাগজ আমার। আমি খরিদা সূত্রে এই জায়গার মালিক। কিন্তু আমার জায়গায় আমি যেতে পারছি না বরং হামলার শিকার হয়েছে আমার পরিবার। এর আগে থানায় অভিযোগ দিয়েছিলাম, এবং এলাকার সালিশি ব্যক্তিত্বরা সঠিক বিচার করলে ও মন্তর গংরা সালিশ তারা মানেনি । তাই বাধ্য মহামান্য আদালতে যেতে হয়েছে। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী সেগুপ্তা ইয়াসমিন সুমি জানান, তার স্বামী জীবিকার তাগিদে দীর্ঘদিন থেকে সৌদি আরবে থাকায় ছোট সন্তানদের নিয়ে তিনি বাড়িতে একা থাকেন। আর এ সুযোগে দুস্কৃতিকারী মন্তর মিয়া গংরা তাঁদের বসতভিটার জায়গা জবরদখলের উদ্দেশ্য লিপ্ত হয়ে উঠেছে।
