বিশেষ প্রতিনিধি: দেশের খ্যাতিমান সাংবাদিক ও লেখক মোস্তফা মামুন ও সুপ্রিম কোর্টের আইনজীবী কবি মোস্তফা মহসিন এর পিতা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান (৭৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বদেশ মেইল সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম খান।
উল্লেখ্য, সাংবাদিক ও লেখক মোস্তফা মামুনের বাবা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান (৭৫) ৫ জুলাই শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়াস্থ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মোহাম্মদ আব্দুল হান্নান কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কর্মজীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
প্রয়াত আব্দুল হান্নান দৈনিক কালের কণ্ঠের সাবেক উপ-সম্পাদক, দেশ রূপান্তরের সাবেক সম্পাদক এবং প্রস্তাবিত বাংলা ও ইংরেজি দৈনিকের সম্পাদক মোস্তফা মামুনের বাবা।
শনিবার বাদ মাগরিব কুলাউড়া শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত দশটায় নিজ গ্রামের বাড়ি কাদিপুর ইউনিয়নের ফরিদপুরে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল


