মো: ওয়াহিদুজ্জামান রাজু শ্রীমঙ্গল সার্কেলের নতুন এএসপি

জেলা প্রতিনিধিমৌলভীবাজার:

মৌলভীবাজার জেলা পুলিশের শ্রীমঙ্গল সার্কেলে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) যোগদান করেছেন সহকারী পুলিশ সুপার মো: ওয়াহিদুজ্জামান রাজু। ৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা নবাগত সার্কেল এএসপিকে ফুল দিয়ে অত্র জেলায় স্বাগত জানান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, শ্রীমঙ্গল সার্কেলের বিদায়ী সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) আনিসুর রহমান।

উল্লেখ্য, মো: ওয়াহিদুজ্জামান রাজু বিসিএস পুলিশ ক্যাডারের ৩৮তম ব্যাচের একজন কর্মকর্তা। এর পূর্বে তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *