মৌলভীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন কামাল

জেলা প্রতিনিধিমৌলভীবাজার:

মৌলভীবাজার পৌর শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল রাখতে নতুন দায়িত্ব বণ্টন করেছে জেলা বিএনপি। বিদেশে অবস্থানরত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানের অনুপস্থিতিতে তার দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামালের উপর।

১৫ নভেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক অফিসিয়াল আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় নোটিশে জানানো হয় মনোয়ার আহমেদ রহমান দেশের বাইরে থাকায় সাংগঠনিক প্রয়োজন ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আনোয়ার হোসেন কামালকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

সিদ্ধান্তটি  ১৫ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত আনোয়ার হোসেন কামাল  মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। জেলা বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এদিকে দলীয় নেতাকর্মীরা এই পদায়নকে স্বাগত ও শুভেচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তারা মনে করছেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত সাংগঠনিকভাবে গুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *