কুলাউড়া আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধিমৌলভীবাজার:

কুলাউড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা, চলমান প্রশাসনিক কার্যক্রম সুদৃঢ় করা এবং স্থানীয় জননিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে এ সভায় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আরএমও ডাঃ জেরিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মোন্তাজিম, ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম মনির, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, জুলাইযোদ্ধা নাহিদ, লিংকন তালুকদার, জাহিদ প্রমুখ।

সভায় এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং কমিটির অন্যান্য সদস্যরা। সভায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জনসচেতনতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা তাঁদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, “সুশৃঙ্খল ও নিরাপদ কুলাউড়া গড়তে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভা শেষে কুলাউড়া উপজেলার শান্তি-শৃঙ্খলা আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *