হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: নুম্বিওর ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের তথ্য অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের চারটি শহরকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আবুধাবি এই বছর আবারও বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। অন্যদিকে রাস আল খাইমাহ, আজমান এবং শারজাহ যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নিরাপদ শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে। আঞ্চলিক ব্যবসায়িক রাজধানী দুবাই, বিশ্বব্যাপী ডাটাবেস প্রদানকারীর দ্বারা ষষ্ঠ স্থানে রয়েছে।

