আরব আমিরাতে বিয়ে করলেই ১৬ লাখ টাকা ও সন্তান হলে ৩২ লাখ টাকা অনুদান ঘোষনা

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে:  সংযুক্ত আরব আমিরাতের একটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য আকর্ষণীয় অনুদান ঘোষণা করেছে। দুবাইভিত্তিক আল হাবতুর গ্রুপ জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে কর্মরত আমিরাতি নাগরিকদের বিবাহের ক্ষেত্রে দেওয়া হবে ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা। সূত্র: খালিজ টাইমস আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দুবাইয়ের শীর্ষস্থানীয় ব্যবসায়ী খালাফ আল হাবতুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি জানান, বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদানের পরিমাণ দ্বিগুণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *