হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের স্কুলগুলি শিক্ষার্থীদের ব্যাগে করে ক্লাসে কোন ধরনের ওষুধ আনতে নিষেধ করেছে, কারণ অভিভাবকের তত্ত্বাবধানহীন ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকির কথা উল্লেখ করেছে। প্রশাসন জানিয়েছে যে এই ব্যবস্থা শিশুদের সুরক্ষা এবং ভুল ডোজ বা ওষুধ ভাগাভাগি করার সাথে সম্পর্কিত কোন মারাত্মক অবস্থা তৈরির হাত থেকে সুরক্ষা দিবে । তাই সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ অভিভাবকদের তাদের বাচ্চাদের স্কুল ব্যাগে কোন ধরনের ওষুধ সরবরাহ করতে নিষেধ করেছেন।

