হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের রাউজান উপজেলার যুবক মো. ওয়াহিদুল ইসলাম ফাহিম (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রাউজান উপজেলার বিনাজুরী গ্রামের লেলাংগারা এলাকার বাসিন্দা এবং মৃত ফরিদ আহমেদের ছেলে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ২০ জানুয়ারি মঙ্গলবার আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যু হয়। এর আগে গত ১০ জানুয়ারি কর্মস্থলে যাওয়ার পথে একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

