কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রতিনিধিমৌলভীবাজার

মাহে রমজান মাস উপলক্ষে সোস্যাল কেয়ার অব নেশনের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মুসলমানদের সিয়াম সাধনার মাস মাহে রমজান মাসকে সামনে রেখে কুলাউড়ায় বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশন ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করেছে। বুধবার সকাল ১১ টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের আঙিনায় সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি মোহাম্মদ সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সংগঠনের উপদেষ্টা নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : আমির হোসেন , পাল ডেন্টাল কেয়ার এর ডাক্তার হেমন্ত চন্দ্র পাল, উপজেলা প্রেস ক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সংগঠনের পরিচালনা পর্ষদ সদস্য আজিজুল ইসলাম উজ্জলসহ অন্যান্য সদস্যরা।  ইফতার ও সেহরী সামগ্রীতে মোট ১৩ কেজির সমমান প্যাকেটে ছিলো চাল, আলু, পেয়াজ, চানা, মসুরি ডাল, খেজুর, ট্যাং। পরিশেষে সংগঠনের প্রবাসী ও দেশে অবস্থানরত সকল সদস্যদের জন্য দোয়া চেয়ে বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *