কুলাউড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

জেলা প্রতিনিধিমৌলভীবাজারমহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল সাবেক আহবায়ক রেদওয়ান খান, কুলাউড়া থানার এসআই প্রদ্যুৎ চৌধুরী, উপজেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *