নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ভবানিপুর,পিটুয়া গ্রামে আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট(ইরি) এর তত্বাবধানে আমন ধানের নমুনা শস্য কর্তন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ০৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মডেলের বাজার ব্লকের ভবানিপুর,পিটুয়া গ্রামের কৃষক মোঃ রেজুয়ান মিয়ার জমিতে ৬ প্রকার (ব্রি ধান৮০, ব্রি ধান৮৭, ব্রি ধান ৯৩, ব্রি ধান৯৪, ব্রি ধান৯৫ ও ব্রি ধান৪৯) জাতের ধানের হেড টু হেড প্রদর্শনী দেয়া হয়। সকলের উপস্থিতিতে ব্রি ধান৮০ জাতের ৫০ বর্গমিটার জমির ধান কেটে মাড়াই করা হয় এবং ফসল কর্তনের মাধ্যমে এর হেক্টর প্রতি ফলন পাওয়া যায় ৪.২ টন। আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট (ইরি) এই এলাকার জন্য উপযোগী আধুনিক উচ্চ ফলনশীল(উফসি) জাতের ধান কৃষকের চাহিদা অনুযায়ী নির্বাচনের জন্য উপরোক্ত ৬টি জাত দ্বারা AGGRi প্রকল্পের মাধ্যমে কৃষকের জমিতে OFT প্রর্দশণী স্থাপন করেন। এতে সহযোগীতা করেন ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ(এফআইভিডিবি) এবং ডিএই, নবীগঞ্জ, হবিগঞ্জ। নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট(ইরি) এর ফিল্ড টেকনিশিয়ান মোঃ আহাদাত হোসেন, আউশকান্দি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামিমুর রহমান চৌধুরী ও আরিফুল ইসলাম, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ(এফআইভিডিবি)’র প্রজেক্ট অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম ও ডিলার মোঃ সোহেল চৌধুরীসহ এই এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষক।

