স্বদেশ মেইল
বিজ্ঞাপন

বলিউডে যৌনতার বিনিময়ে কাজ পাওয়া যায়: ফাতিমা সানা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: November 29, 2020 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৯ বার

বিনোদন ডেস্ক : যৌনতা কাজ পাওয়ার একটা উপায় বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তিনি বলেন, আমি অনেক কাজ হারিয়েছে, সেই কাজ অন্যরা পেয়েছেন, সেটা যেকোনো কারণেই হোক। তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও একইভাবে রয়েছে। আর এটা খুবই সত্যি কথা। বলিউডে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি খোলসা করেন। সানা শেখ আরো বলেছেন, ৩ বছর বয়সে আমাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। তারপর থেকে লড়াই চলছে। দঙ্গল অভিনেত্রী বলেন, আমাকে অনেকে বলেছেন, তুমি দীপিকা, ঐশ্বরিয়াদের মতো সুন্দর না। তুমি কীভাবে নায়িকা হবে? সৌন্দর্যের মাপকাঠি হয়তো এটাই, আমি ওই তালিকার পড়ি না। তবে আমার মতো সাধারণ দেখতে মেয়েদের নিয়েও সিনেমা হচ্ছে। তাই আমারও সুযোগ রয়েছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *