ছাগল বলি দিতে গিয়ে নেশার ঘোরে মানুষের মুণ্ডুপাত!

রবিবার ভারতের হায়দরাবাদের চিত্তুর জেলায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে আনন্দবাজার।
সংক্রান্তির দিন দেবতাকে ছাগল উৎসর্গ করা চিত্তুর জেলার ভালাসাপল্লির বহু দিনের রীতি। রবিবার তেমনই পুজোপাঠ চলছিল। বলির জন্য উৎসর্গ করা ছাগলটিকে গোসল করিয়ে সিঁদুর মাখিয়ে হাড়িকাঠে এনে রেখেছিলেন সুরেশ।
জানা গেছে, বলির মুহূর্তে বাজনা বাজছিল চারদিকে। এই অবস্থায় মদের ঘোর ভেঙে জেগে ওঠেন চালাপতি। হাতে বিশাল খাঁড়া নিয়ে উঠে দাঁড়ান। বাজনার জোরে পাল্লা দিয়ে বাড়ছিল ছাগলের চিৎকার।
এ সময় ছাগলটি যেন হাড়িকাঠ থেকে বেরিয়ে না যায়, তা নিশ্চিত করতে সুরেশ নামের একজন ছাগলের চার পা ভালো করে ধরে রেখেছিলেন। কিন্তু ছাগলের গলায় নয়, সোজা সুরেশের গলায় লাগে ভারী খাঁড়ার আঘাত।
তাৎক্ষণিক দ্রুত সুরেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, চালাপতি মদের নেশায় এতটাই আচ্ছন্ন ছিলেন যে, ছাগল আর মানুষ পার্থক্য করতে পারেননি। ছাগলের গলায় কোপ বসাতে গিয়ে তার খাঁড়া নেমে আসে সুরেশের গলায়।
কুলাউড়ায় ছিনতাই হওয়া সিএনজি সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার ২
December 20, 2025জোড়া গোল-অ্যাসিস্টে সালাহর তিন রেকর্ড
December 23, 2024সাইমের সেঞ্চুরিতে ঐতিহাসিক ধবলধোলাই
December 23, 2024
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ
December 11, 2024