হবু জামাইকে ৩৬৫ পদে আপ্যায়ন শাশুড়ির!

জামাইকে আপ্যায়নে শাশুড়ি কত আয়োজনই না করেন। হবু শ্বশুরবাড়িতে খাবার টেবিলের দিকে তাকিয়েই চক্ষু চড়কগাছ জামাইয়ের! টেবিলে থরে থরে সাজানো মোট ৩৬৫ পদ! ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়। পৌষ সংক্রান্তি উপলক্ষে হবু জামাইয়ের নিমন্ত্রণ ছিল শ্বশুরবাড়িতে। কিন্তু জামাই ভাবতেও পারেননি তার জন্য এই আয়োজন। আনন্দবাজারের খবর, হবু জামাই সাইকৃষ্ণকে দুপুরে খেতে ডেকেছিলেন ভেঙ্কটেশ্বরা রাও ও মাধবী। হবু শাশুড়ির শখ ছিল জামাইকে ‘ভূরিভোজ’ দেবেন। সেই মতো হয়েছিল যোগাড়যন্ত্র। খাবার টেবিলে বসে হবু জামাই সাইকৃষ্ণের তো মাথায় হাত! টেবিল, মায় গোটা ঘরজুড়েই কেবল খাবার আর খাবার!
হবু শাশুড়ি মাধবী জানিয়েছেন, যাতে জামাইয়ের বছরের প্রতিটি দিন ভালো যায় সে জন্যই ৩৬৫টি পদের আয়োজন করা হয়েছিল। খাবারের তালিকায় ছিল ৩০ ধরনের তরকারি, ভাত, বিরিয়ানি, পুলিহরা, আধুনিক ও পুরাতন মিলিয়ে ১০০ রকমের মিষ্টান্ন, ১৫ রকমের আইসক্রিম, পেস্ট্রি, কেক, ঠান্ডা ও গরম পানীয়, ফল।
এ হেন মহাভোজের পরই সাইকৃষ্ণের সঙ্গে কুণ্ডাভির বিয়ের অনুষ্ঠান আয়োজন হয়।
কুলাউড়ায় ছিনতাই হওয়া সিএনজি সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার ২
December 20, 2025জোড়া গোল-অ্যাসিস্টে সালাহর তিন রেকর্ড
December 23, 2024সাইমের সেঞ্চুরিতে ঐতিহাসিক ধবলধোলাই
December 23, 2024
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ
December 11, 2024