দক্ষিণ সুরমায় কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিন সুরমার মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গা হাজীগঞ্জ কিন্ডম পাটি সেন্টারে আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এলাকার অসহায় দুস্হদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৩১মার্চ রোজ বৃহস্পতিবার সকালে রেঙ্গা হাজীগঞ্জ কিন্ডম পাটি সেন্টারে নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন শিহাব এর পরিচালনায় নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ট্রাষ্টের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম দারা, কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ হিরন, আফতাব উদ্দিন, রোটারিয়ান নিজাম উদ্দিন, লুৎফুর রহমান, তরুণ সমাজ সেবক রায়হান আহমদ, শামীম আহমদ, সামছুল ইসলাম, শাকিল মাহমুদ মইন, ফাহিম আহমদ, প্রমুখ। এ সময় মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ১ম পর্যায়ে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দেশের এই ক্লান্তিলগ্নে সংকটময় মুহূর্তে মোগলাবাজার ইউনিয়নের ৬.৭.৯. নম্বর ওয়ার্ডের ৩৮০ টি অসহায় হতদরিদ্র দিনমজুর পরিবারের মধ্যে হাদিয়া স্বরূপ জনপ্রতি ৫০০টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *