বিশ্বে করোনায় আক্রান্ত ৫৪ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক :

সর্বশেষ বৈশ্বিক ডাটা অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৩১ লাখ আট হাজার ৬৩৬ এবং মোট মৃতের সংখ্যা ৬৩ লাখ ৩৮ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৭৮ লাখ ৬১ হাজার ১৩২ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩৭ হাজার ৯২৮ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩২ লাখ ৭০ হাজার ৫৭৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৮১৭ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *