স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনে কুলাউড়া থানা পুলিশের র্যালী

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

কুলাউড়া স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। ২৫ শনিবার জুন  বিকাল ৪ টার দিকে আনন্দ র‌্যালিটি থানার সম্মুখ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য এ আনন্দ র‌্যালিতে পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীরের সভাপতিত্বে ও কুলাউড়া থানার ওসি মো: আব্দুস ছালেকের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্যে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোসাদ্দিক আহমদ নোমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *