কুলাউড়া প্রতিনিধি : যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবের সদস্য তাহমিদুর রহমান চৌধুরী তৌসিফকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক খালেদ পারভেজ বখসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি তাহমিদুর রহমান চৌধুরী তৌসিফ ছাড়াও প্রেসক্লাবের সদস্য অধ্যক্ষ (ভার.) আব্দুল হান্নান, এম মছব্বির আলী, সাইদুল হাসান সিপন, তারেক হাসান, আব্দুল করিম বাচ্চু, সুমন আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে তৌসিফকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

