কুলাউড়া উপজেলার ভুকশিমইল এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে গতকাল ২০ জুলাই গ্রামীন ব্যাংক ভুকশিইল শাখার উদ্যেগে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বুধবার দুপুরে ভুকশিমইল ইউনিয়নের বন্যা কবলিত এলাকা সাদিপুর, মীরশংকর, জালালপুর, ভুকশিমইল, মহেশগুল, উত্তর সাদিপুর গ্রামের ২০০ সদস্যের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার আবু জাফর মোঃ ছালেহ উদ্দিন, এরিয়া অফিস কুলাউড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ভুকশিমইল শাখার ম্যানেজার মোঃ শাহজান সরকার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি

