ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ডে অবস্থিত ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সম্পন্ন হয়েছে। ৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় স্কুলের হলরুমে পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল এর সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষিকা ছালেহা খানমের সঞ্চালনায় ১১ সদস্য বিশিষ্ট স্কুল ম্যানেজিং কমিটি ঘোষনা করা হয়। সভায় সর্বসম্মতিতে নাসিমা আক্তার সাকিকে সভাপতি, সৈয়দ নুরুজ্জামানকে সহ-সভাপতি এবং ছালেহা খানমকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্য’রা হলেন, আতাউর রহমান চৌধুরী ছোহেল, রুহুল কবির, মোঃ বেলায়েত হোসেন, সৈয়দ ইফতেখারুজ্জামান, রিপন ভট্টাচার্য, আব্দুর রজাক, নাছিমা খানম রুমি ও লিপি রানি দেব প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *