কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৪ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, মৌলভীবাজার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সাথে জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, মৌলভীবাজার গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১ জুলাই বুধবার বিকালে কুলাউড়া থানা পুলিশের একটি আভিযানিক দল রাউৎগাঁও ইউনিয়ননের অর্ন্তগত আব্দুল্লাহপুর সাকিনস্থ কাঁচা রাস্তার পাশে চোরাচালান করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা ঘটনাস্থলে ১৪ হাজার শলাকা ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হতে ১৪ হাজার শলাকা শেখ নাসিরুদ্দিন বিড়ি, যার বাজার মূল্য ২৮ হাজার টাকা উদ্ধার করে জব্দ করেন। উক্ত বিষয়ে কুলাউড়া থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026