শিল্পপতি আজম জে চৌধুরীর মাতৃবিয়োগ
স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মরহুম মহতোছিন আলী চৌধুরীর সহধর্মিণী বখতুন্নেসা চৌধুরী ২ মার্চ মঙ্গলবার রাত ১১.৪০ মিনিটের সময় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। মরহুমা বখতুন্নেসা চৌধুরী একজন রত্নগর্ভা মা এবং গ্রামের সাধারণ সহজ সরল মহিলা ছিলেন। উনার বড় ছেলে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরী এবং ছোট ছেলে মরহুম কুতুবুল আলম চৌধুরী। উনার ছোট মেয়ে নারী উদ্যোক্তা লাইলাক কমিউনিকেশনের চেয়ারপার্সন সেলিনা চৌধুরী। এছাড়াও উনার বড় মেয়ে আমেরিকা প্রবাসী, সেজো মেয়ে রোজিনা চৌধুরী কানাডা প্রবাসী এবং মেজ মেয়ে পারভীন চৌধুরী মৌলভীবাজারের বাসিন্দা। ৩ মার্চ বুধবার দুপুর ২টায় হোসেনপুর শাহী ঈদগাহ ময়দানে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার জানাযায় কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌরসভার মেয়র প্রিন্সিপাল সিপার উদ্দিন আহমদ সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026
প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস; কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’
November 20, 2026
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা পাড়ায় পাড়ায় উৎসবের প্রস্তুতি
November 20, 2026