কুলাউড়ায় বার্ষিক পাবলিক টাউন হল সভা

কুলাউড়ায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এনএসএস’র নির্বাহী পরিচালক ও শাবিপ্রবি’র সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী। ডিনেট এর সার্বিক সহযোগিতায় এবং নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস)। সংস্থা’র ফোকাল পার্সন আতিকুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো: আবু মাসুদ, মহিলা
বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, জাতীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-২ রেদোয়ান খান, কুলাউড়া প্রেসক্লাব আহবায়ক এম শাকিল রশীদ চৌধুরী, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক সমন্বয় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সাদেকা ভূঁইয়া, ডিনেটের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময়। সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামজিক উন্নয়ন সংগঠনের (সিএসও) প্রতিনিধি, এলাকাভিত্তিক সংগঠনের (সিবিও) প্রতিনিধি, নারী, তরুণ, যুবক, চা শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা
November 18, 2026
কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
November 17, 2026
কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত
November 16, 2026
কুলাউড়া সীমান্তে তিন বছরে বিএসএফের গুলিতে ৭ জনের মৃত্যু
November 16, 2026
শনিবার কুলাউড়া ও জুড়ীতে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
November 13, 2026