হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ীতে ২৫ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুল মনাফের ছেলে। মঙ্গলবার (২২ নভেম্বর) গভীর রাতে তাকে আটক করে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মহসিন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সাগরনাল থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ২ টি ফেনসিডিলের বোতল ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

