ফিনল্যান্ড প্রবাসী মুন্না’র জামিন মঞ্জুর

বিশেষ প্রতিনিধি: সিলেটে চাঁদাবাজির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্নার (৩৫) জামিন মঞ্জুর করেছেন সিলেট ম্যাজিস্ট্রেট আদালত-২। সোমবার সিলেট ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক সুমন ভূইয়া এই জামিন আবেদন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর বুধবার রাত সাড়ে সাতটায় মামলার বাদী ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলামের উপস্থিতিতে তাঁকে গ্রেপ্তার করে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। মুন্না কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকের গ্রামের বাসিন্দা মোঃ হিরা মিয়ার ছেলে ও ফিনল্যান্ড প্রবাসী। বর্তমানে সাজ্জাদুর রহমান মুন্না সিলেটের শাহপরান থানার শিবগঞ্জের সোনাপাড়া এলাকায় বসবাস করছেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *