জুড়ীতে বঙ্গবন্ধু কর্নার ও গ্রন্থাগারের উদ্বোধন

হারিস মোহাম্মদ: জুড়িতে বঙ্গবন্ধু কর্নার ও গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। অফিসার্স ক্লাবের দ্বিতীয় তলায় এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে  ভার্চুয়ালি অনুষ্ঠানে শুভ উদ্বোধন  করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের  মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  এম এ মোঈদ ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা দুর্নীতি দমন  প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাসুক আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র  চন্দ মন্টু। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় মন্ত্রী বলেন,  বঙ্গবন্ধু কর্নার চালু হওয়ায় শিক্ষার্থীরা এখানে এসে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের  শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য জেনে  জ্ঞান অর্জন করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *