জুড়ীতে মক্তদীর চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত

সিরাজুল ইসলাম: মৌলভীবাজারের জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মক্তদীর স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ১৯ অক্টোবর সোমবার বিকেলে জুড়ী মিনি স্টেডিয়ামে অনুষ্টিত হয়। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি জুড়ী উপজেলা আয়োজিত টুর্ণামেন্টের ফাইনালে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টাইব্রেকারের মাধ্যমে জুড়ী এক্সপ্রেস কাতার মৌলভীবাজার জেলাকে হারিয়ে গ্রীণ সিলেট ফুটবল একাডেমী সিলেট জেলা জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন গ্রীণ সিলেট একাডেমীর খেলায়াড় জেবলু আহমদ, ম্যান অব দ্যা ফাইনাল কবির আহমদ্, সেরা গোল রক্ষক মোজাক্কির হোসেন।

জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ এমপি, তাঁর সহধর্মিণী ফৌজিয়া আহমেদ, জেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ

(ওসি) রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সহ সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, উপজেলা বিএনপির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাইফুর রহমান।

আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য কামরুল হাসান জানান, উক্ত টুর্নামেন্টে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে ১৬টি দল অংশগ্রহণ করে। আমি এই টুর্ণামেন্ট আয়োজনে মরহুম আব্দুল মক্তদীর চেয়ারম্যান এর সুযোগ্য পুত্র ও টুর্ণামেন্টের প্রথম পুরস্কারদাতা হাজী মাছুম রেজা চেয়ারম্যান ও তার পরিবার এবং দ্বিতীয় পুরস্কারদাতা পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুকে ধন্যবাদ জানাই। এছাড়া টুর্নামেন্টটি সম্পন্ন করতে যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *