বিশেষ প্রতিনিধিঃ জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) রাতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মোহাইমিন শামীম, আব্দুল গনি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা কৃষকদল সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুলা, বিএনপি নেতা ফাতির আলী, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, উপজেলা ছাত্রদল সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ।

