পূর্বজুড়ী ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিলেন চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান চুনু

আল আমিন আহমদ, স্টাফ রিপোর্টার ::
আল আমিন আহমদ, স্টাফ রিপোর্টার ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মতিউর রহমান চুনুর নাম এককভাবে ঘোষণা করেছেন ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।
১৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় দক্ষিণ বড় ধামাই নিজ বাড়িতে আয়োজিত সভায় পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি আব্দুল মুহিদ নামর এ ঘোষণা করেন।
চেয়ারম্যান পদ প্রার্থী মতিউর রহমান চুনু বলেন,
নির্বাচিত হলে পূর্বজুড়ী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা, সরকারি সহায়তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দরিদ্র ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি বলেন দল আমাকে প্রার্থী ঘোষণা করলে এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে পূর্বজুড়ী ইউনিয়নের প্রতিটি গ্রাম ও এলাকায় উন্নয়নমূলক কাজ করব। আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু দিয়ে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার চেষ্টা করব।”
তিনি বলেন, দরিদ্র মানুষকে সরকারি সহায়তা নিতে ইউনিয়ন পরিষদে গিয়ে যেন ভোগান্তি পোহাতে না হয়, সে জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে সরকারি বরাদ্দ ও অনুদান মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবেন। জনপ্রতিনিধি ও ওয়ার্ড কমিটির সমন্বয়ে স্বচ্ছতার সঙ্গে এসব কার্যক্রম পরিচালনারও আশ্বাস দেন তিনি।
দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চুনু বলেন, পূর্বজুড়ী ইউনিয়নের নেতাকর্মীরা তাঁকে যে সম্মান দিয়েছেন, তার জন্য তিনি আজীবন তাঁদের কাছে ঋণী থাকবেন। তিনি বলেন, “আমি আপনাদের ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার অনুরোধ করছি। আমার ভুল হলে আপনারা তা শুধরে দেবেন। আপনাদের সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
বক্তব্যে তিনি জুড়ী-বড়লেখা আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠুর নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে পূর্বজুড়ী ও গোয়ালবাড়ী ইউনিয়নসহ পুরো জুড়ী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ জানান।
দেশের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কথাও তুলে ধরেন তিনি। এসব কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করে চুনু বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি অতীতে নিজের কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান এবং ভবিষ্যতে ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।

পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির আয়োজন যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সল আহমদের পরিচালনায় ও পূর্বজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি আব্দুল মুহিদ নামর এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডাক্তার মোস্তাকিম হোসেন বাবুল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি গোয়াল বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মোহাম্মদ ফয়জুর রহমান বলু মিয়া, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান তুয়েল বক্তব্য রাখেন। পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পূর্বজুড়ী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *