জুড়ীতে সানাবিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ বেলালকে সংবর্ধনা 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজারের জুড়ীতে সানাবিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ বেলালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় জুড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সভাপতি তানজির আহমেদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সানাবিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ বেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছিত, প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন, জুড়ী প্রেসক্লাব সহ-সভাপতি আমার দেশ প্রতিনিধি  হারিস মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটি সভাপতি মাইটিভি প্রতিনিধ  মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক যায়যায়দিন প্রতিনিধি  আব্দুর রহমান শাহীন, জুড়ী অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, নিউজ অফ সিলেট সম্পাদক মাহমুদ উদ্দিন, সাংবাদিক আব্দুল হামিদ, আদনান চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *