জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের মাসিক সভা

হাবিবুর রহমান ফজলু,আরব আমিরাত থেকে: জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের মাসিক নিয়মিত সভা গত কাল আবুধাবির স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোহাম্মদ জুবের আহমদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল জব্বার এলাইছ। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারন সম্পাদক তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, অর্থ সম্পাদক আশরাফ আব্দুল আজিজ,জাইন উদ্দিন ও নুরুল হক। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *