হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে মিশর, কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন। মন্ত্রীরা গাজায় অব্যাহত মানবিক সংকট ও দুর্ভোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ইসরায়েলের প্রতি ‘সামগ্রিক পরিকল্পনা’র (Comprehensive Plan) প্রথম পর্যায়ের আওতায় তাদের অবশিষ্ট প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান। এর মধ্যে রয়েছে মানবিক সহায়তা ও প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সামগ্রী অবিলম্বে, নিরাপদে ও অবাধে পৌঁছানো নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা। তাঁরা যুদ্ধবিরতি বজায় রাখা এবং সব ধরনের লঙ্ঘন বন্ধ করার আবশ্যিকতার ওপর জোর দেন।

