ছোট ভাইয়ের জানাযার নামাজে অংশগ্রহন করলেন দুবাই শাসক শেখ মোহাম্মদ

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে :দুবাইয়ের জাবিল গ্র্যান্ড মসজিদে আজ শেখ আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর প্রয়াত শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের জানাজায় অংশ নিয়েছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর দুবাইয়ের জাবিল গ্র্যান্ড মসজিদে প্রয়াত এই বিশিষ্ট ব্যক্তির মরদেহ নিয়ে আসার সময় সেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তায় শেখ হামদান বিন মোহাম্মদ ও শেখ মাকতুম বিন মোহাম্মদকে প্রয়াতের মরদেহ বহন করে মসজিদে নিয়ে যেতে দেখা যায়। শেখ আহমেদের মরদেহ সংযুক্ত আরব আমিরাতের পতাকায় আবৃত ছিল—এটি এমন এক সম্মান যা রাজপরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তি এবং আমিরাতের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রদান করা হয়ে থাকে। জানাজার নামাজ শুরুর সময় সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম অন্যান্য মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর ভাইয়ের জানাজায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *