আরব আমিরাত আল-আইনে বাংলাদেশ লেডিস ক্লাবের আয়োজনে বসন্ত ও পিঠা উৎসব

হাবিবু্র রহমান ফজলু আরব আমিরাত থেকে: বসন্ত ও পিঠা উৎসব প্রকৃতির পাশাপাশি ফাগুনের রঙ লেগেছে সবার মনে। তবে এই রঙটা একটু আলাদা ভাবেই লেগেছে আরব আমিরাত আল-আইন প্রবাসী পরিবার গুলোর মাঝে। নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে রোববার আল-আইনের স্থানীয় একটি স্থানীয় পার্কে আল-আইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো রঙ বেরঙের শাড়িতে বাসন্তী সাজে বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে চিতই পিঠা, নকশি পিঠা, দুধ পিঠা, ভাপা পিঠাসহ হরেক রকমের পিঠা তারা নিজের হাতে তৈরি করে নিয়ে আসে। অনুষ্ঠানের আয়োজক মডারেটর সাদিয়া আবসার বলেন, আল-আইন লেডিস ক্লাবের উদ্যোগে প্রবাসী পরিবারগুলো মিলে আমরা প্রতিবছরই চেষ্টা করি ফাল্গুনে পিঠা উৎসব আয়োজন করতে। এতে করে প্রবাসে বসবাসরত বাঙ্গালী ছেলে মেয়েদের মধ্যে বাঙ্গালীর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধারণা দেয়া হচ্ছে। প্রবাসের মাটিতে একসঙ্গে পার্কে গল্প আর আড্ডায় মেতে উঠে সবাই। একে অন্যের সঙ্গে আত্মীয়ের বন্ধনে জড়িয়ে যায়। মডারেটর সাদিয়া আবসারের নেতৃত্বে সালমা ডলি এবং মাইমুনা মিশুর পরিচালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী নারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *