জুড়ীতে মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের চাবি  হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন 

হারিস মোহাম্মদ: দেশের বিভিন্ন স্থানে আরও পাঁচ হাজার  মুক্তিযোদ্ধার মধ্যে বীর নিবাসের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৫ ফেব্রুয়ারি)  দুপুর ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
চাবি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার অফিসার্স ইনচার্জ (ওসি)  মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ প্রমুখ। এছাড়াও এসময় বীরমুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *