‘শিশুবক্তা’ রফিকুল মাদানী আটক
আজ বুধবার (৭ এপ্রিল) নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে, গত ২৫ মার্চ মতিঝিল এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে মিছিল ও ভাঙচুরের সময় রফিকুলকে আটক করেছিল পুলিশ। তবে সেদিন আটকের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়েও দেয়া হয়েছিল।
রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
রফিকুল ইসলাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায় লেখাপড়া করেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই ‘শিশুবক্তা’ বলেন এবং এ হিসেবেই পরিচিতি পান তিনি। নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক রফিকুল ইসলাম ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম ও রাবেতাতুল ওয়ায়েজিনের সঙ্গে যুক্ত আছেন বলেও জানা যায়।
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026
প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস; কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’
November 20, 2026
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা পাড়ায় পাড়ায় উৎসবের প্রস্তুতি
November 20, 2026