পুলিশ সুপার গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

হারিস মোহাম্মদ: বুধবার  (১ মার্চ) মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে পুলিশ সুপার গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিছবাহুর রহমান।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, জেলা পুলিশের মূল উদ্দেশ্যই খেলার মাঠে প্রাণ ফিরিয়ে আনা এবং এজন্যই এই টুর্নামেন্ট। আগামী ৪ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট রেঞ্জে সদ্য যোগদানকৃত মাননীয় ডিআইজি  শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার), পিপিএম-সেবা  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।আমন্ত্রিত অতিথিগণ শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী ম্যাচে কুলাউড়া উপজেলা ও মৌলভীবাজার সদর মুখোমুখি হয় এবং কুলাউড়া জয়লাভ করে। দিনের পরবর্তী ম্যাচে কমলগঞ্জ উপজেলা ও রাজনগর উপজেলা মুখোমুখি । প্রতিদিন সকাল ৯ টায় এবং দুপুর ১টায়, দিনে দুটি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *