জুড়ীতে জাকির হোসেন জুমনকে জুড়ী মিডিয়া সেন্টারের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার মৌলভীবাজার জেলার জুড়ীতে সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় তরুণ সমাজসেবক বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপির পুত্র জাকির হোসেন জুমনকে মিডিয়া সেন্টারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় জুড়ী মিডিয়া সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।‌
জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মিডিয়া সেন্টারের পরিচালক ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলামের সঞ্চালনায় ও জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও  মিডিয়া সেন্টারের পরিচালক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপির পুত্র জাকির হোসেন জুমন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদ, সহ-সভাপতি হাসান তারেক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা শ্রমিক নেতা আজিজুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মর্তুজ আলী মর্তুজা, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ইসলাম উদ্দিন কমর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, যুবলীগ নেতা ফারুক মিয়া, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ, কলেজ ছাত্রলীগ নেতা আল আমিন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *