শ্রীমঙ্গল থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: নিখোঁজের একদিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা এলাকা থেকে মাহিন নামের ১০ বছরের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসি ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সাইটুলা গ্রামের আবুল হোসের ছেলে মাহিনকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখোজি করে না পেয়ে সকালে শ্রীমঙ্গল থানায় মৌকিক ভাবে জানানো হয়।

শুক্রবার সন্ধ্যার কিছু আগে একই গ্রামের একটি ধান ক্ষেতে তার মৃত দেহ স্থানীরা দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেন। মাহিনের ঘারে ও কানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মাহিন সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *