এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস’র উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল ৩.০০ ঘটিকার সময় দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের লাছুমারা হাওড়ে কৃষকদের মাঝে লুঙ্গি, গেঞ্জি ও গামছা বিতরণ করা হয়।
ক্লাব সভাপতি এড. আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. শাহেদুর রহমান, জেলা-৪ গভর্নর এপে. এড. মো. জালাল উদ্দিন, জেলা-৪ সেক্রেটারী এপে. জামিল চৌধুরী, সাবেক জেলা-৪ সেক্রেটারী এপে. নাজমুল হুদা।
আরো উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র সভাপতি এপে. মো. আদিল হোসেন, গ্রীন হিলস ক্লাবের সদ্য অতিত সভাপতি এপে. কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম, অতিত সভাপতি এপে. এড. শাহিনুল ইসলাম, সেক্রেটারী এপে. হোসেন আহমদ, সেবা পরিচালক এপে. ইয়াসিন আলী প্রমূখ।

