হাবিবুর রহমান ফজলু, আরব আমিরাত থেকে: প্রবীন রাজনীতিবীদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাজী রুস্তম আলী সাহেব দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নিয়ে স্বদেশে যাত্রা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আল আইন আওয়ামী লীগের পক্ষ থেকে সোমবার আলদাবী রেস্টুরেন্টের হলরুমে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আল আইন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব লোকমান হোসেন আনুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান ফজলুর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব রুস্তম আলী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল আইন আওয়ামী লীগের আহ্বায়ক মাস্টার শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, গিয়াসউদ্দিন আহমেদ, বক্তব্য রাখেন আব্দুল কাদির, করিম আহমদ রাজ, জাকির হোসেন, জামাল হোসেন, সোহেল আহমেদ, মারুফ মিয়া সহ অন্যান্যরা। সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রধান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।



