কমলগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি: মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা ” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসির সভাপতি সঞ্জয় কান্তি দেব এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ছন্দা বেগমের সঞ্চালনায় মা সমাবেশে বক্তব্য রাখেন পিটিএ সভাপতি হারুনুর রশীদ, অভিভাবক জাহিদুর রহমান রাজু, অলিউর রহমান, তারা মিয়া, শিক্ষক গিতালী দত্ত, মিন্ময়ী সিনহা প্রমুখ। মা সমাবেশে বক্তারা বলেন, শিশুদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে হলে মায়েদের ভূমিকা অপরিসীম। শিক্ষক, অভিভাবক মিলে শিক্ষার্থীদের বিকাশ ঘটাতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *