জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে এপেক্স ক্লাব অব জুড়ি ভ্যালীর সেবা কার্যক্রম অনুষ্ঠিত। আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের অসুস্হ পলি বেগমের পায়ে টিউমারের চিকিৎসার আর্থিক সহযোগিতা বাবদ নগদ ৭ হাজার টাকা প্রদান করা হয়।ক্লাবের সভাপতি এপেঃ হাবিবুর রহমান এঁর সভাপতিত্বে সার্ভিস ডাইরেক্টর এপেঃ মিজানুর রহমান বাবলু এর পরিচালনায় সেবা কার্যক্রমে উপস্হিত ছিলেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতিত সভাপতি এপেঃ সিরাজুল ইসলাম, এপেঃ নাজিম উদ্দীন মানিক, এপেঃ আনোয়ার হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ নোমান আহমদ,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ হাসান আহমদ, এপেঃ মিজানুর রহমান বাবলু,ফ্লোর মেম্বার এপেঃ সোহেল আহমদ প্রো এপেঃ আজহারুল ইসলাম নাদিম প্রমূখ।
You are Here
- Home
- চিকিৎসায় এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর আর্থিক অনুদান
