জুড়ী প্রতিনিধি: ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলার একমাত্র ইংলিশ ভার্সনে পরিচালিত জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলে উপজেলার প্রবীণ শিক্ষাবীদ, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম (তারা মিয়া স্যার) ও প্রতিষ্টাতা প্রিন্সিপাল বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান কে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।সম্বর্ধিত শিক্ষক গণ অনুষ্টানে উপস্থিত হলে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ ফুল দিয়ে বরণ করে সভাস্হলে নিয়ে আসেন।তখন প্রবীণ শিক্ষক গণ আবেগ আপ্লূত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ ই অক্টোবর) সকাল ১১.৩০ টায় বিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় অধ্যক্ষ শামসজাহান জুই এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রিয়াজ উদ্দিন এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তুতিউর রহমান তোতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ এম এ শহীদ,বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্টাতা ফরিদ আলী।উপস্হিত ছিলেন সানাবিল ফাউন্ডেশনের ম্যানেজার মিলি বেগম, সহকারি শিক্ষক কয়ছর আহমদ,বিজয় গোয়ালা,অভিভাবকবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখে ষ্ট্যান্ডার্ড তৃতীয় শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল হাদি। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করে ষ্ট্যান্ডার্ড তৃতীয় শ্রেণীর ছাত্রী ইলমা ইমামা,গীতা পাঠ করে ষ্ট্যান্ডার্ড দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শ্রেষ্টা তালুকদার। আলোচনা সভা শেষে অতিথিরা সম্বর্ধিত শিক্ষকগণের হাতে সম্মাননা স্বারক তুলে দেন। সভা শেষে শিক্ষক দিবস উপলক্ষে প্রধান অতিথি উপস্হািত সকল অতিথি,অভিভাবক, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের হাতে একটি করে কলম উপহার তুলে দিয়ে সবাইকে আপ্যায়িত করা হয়।
You are Here
- Home
- জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলে প্রবীণ দুই শিক্ষককে সংবর্ধনা
