স্টাফ রিপোর্টার : কমলগঞ্জে দুবাই প্রবাসী ফাহমিদা আক্তার সাথী (২০) নামের এক অসহায় মহিলার বাড়িতে হামলা চালিয়ে বাড়ী ভাংচুর করেছে দূষ্কৃতিকারীরা। শনিবার দিবাগত রাতে ঘটনা ঘটে। এ ঘটনায় ফাহমিদা আক্তার সাথী বাদী হয়ে রবিবার সকালে ৩ জনের নাম উল্লেখ কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত বিবাদী – মফিজ মিয়ার ছেলে ফারুক মিয়া, রুসন আলীর ছেলে হাফিজ মিয়া ও মৃত ইয়াকুব উল্ল্যার ছেলে ইসাক মিয়া। অভিযোগ সুত্রে জানা যায়, পুর্বশত্রুতার জের ধরে ঘটনার দিন রাতে বিবাদীগণ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ফাহমিদা আক্তার সাথীর বসতবাড়ীতে এসে অশ্লীল ভাবে গালিগালাজ করে। দীর্ঘদিন থেকে বিভিন্ন অযুহাতে ভু-সম্পত্তি দখলের উদ্যোশ্যে বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন বিবাদীরা প্রতিবাদ করায় বিবাদীগণ উত্তেজিত হয়ে ঘরের যাবতীয় আসবাবপত্র সহ ঘর ভাংচুর করে। এ সময় তাদের হাল্লা-চিৎকারে ঘটনাস্থলে এগিয়ে আসলে বিবাদীগণ প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে চলে যায়। ফাহমিদা আক্তার সাথী জানান, আমার স্বামী বিদেশ থাকেন। তাদের ভয়ে বাড়িতে থাকতে পারি না। প্রাণের ভয়ে আমার শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে আসি। আমার বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানালে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। স্থানীয় প্রতিবেশী তছকির মিয়া ও ইসরাব মিয়া বলেন, আসামীরা খুব খারাপ লোক। তারা বিভিন্ন সময় জায়গা দখল করতে চায়। হামলাকারীদের ভয়ে বাপের বাড়িতে থাকতে হচ্ছে। আমরা তাদের শাস্তি দাবি করছি। অভিযুক্ত আসামীদের মোটোফোনে একাধিবার যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুমিন জানান, আমাকে অভিযোগকারী ফাহমিদা আক্তার সাথী ফোনে বিষয়টি জানিয়েছেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ঘর ভাংচুরের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
You are Here
- Home
- কমলগঞ্জে দুবাই প্রবাসী মহিলারবাড়ি ভাংচুর
