দেশে ফেরার পথে গ্রেফতার, ডিবি হেফাজতে সুলতান মনসুর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক হয়েছেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। ৩০ সেপ্টেম্বর সোমবার ভোরে কানাডা থেকে দেশের ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ডিবির হেফাজতে নেওয়া হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এবং কোথায় কী অভিযোগ আছে তা যাচাই-বাছাই করব। ১৯৮৬ সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সুলতান মনসুর বিজয়ী হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হলেও তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *